প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2025 ইং
নেপালের তরুণদের বাজি র্যাপার বালেন

নিজস্ব প্রতিবেদক, জুয়েল আনা
র্যাপ গানের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ, যিনি সবার কাছে ‘বালেন’ নামেই পরিচিত।
সেই র্যাপার-রাজনীতিক বালেন এখন নেপালের তরুণ প্রজন্মের কাছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায়।
রাজনীতিতে প্রবেশের আগে বালেন প্রধানত ছিলেন র্যাপার, গীতিকার এবং সমাজ সচেতন ইনফ্লুয়েন্সার। তাঁর গানগুলোতে দুর্নীতি, বৈষম্য ও উন্নয়নের অভাবের মতো সমস্যা উঠে আসত। কাঠমান্ডুর আন্ডারগ্রাউন্ড হিপ-হপ দৃশ্যে তাঁর সংগীত তরুণদের হতাশা ও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছিল।
তাঁর জনপ্রিয় গান ‘বলিদান’ (ত্যাগ) ইউটিউবে আগে ৬ মিলিয়ন ভিউ পেয়েছিল। তবে চলমান বিক্ষোভে গানটি আবারো আলোচনায় আসে এবং দ্রুত ১১ মিলিয়নের বেশি ভিউ ছুঁয়ে যায়। শুধু তাই নয়, ৮ সেপ্টেম্বর বালেন তার ফেসবুকেও ‘বলিদান’ গানের কিছু অংশ আপলোড করেন। যা মুহূর্তে কোটি ভিউ ছড়িয়ে যায়! এই গান বিক্ষোভরত তরুণদের জন্য যেন অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY